শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় পর্যায়ে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে “ত্রিশালে সংস্কৃতির বিকাশে করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন মহোদয়ের আন্তরিক আমন্ত্রণে আয়োজিত এই সভা শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় ত্রিশালের সরকারি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এবারের নজরুল জয়ন্তী ত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হবে—যা দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে। তিনি আরও উল্লেখ করেন, এই আয়োজনের মাধ্যমে ত্রিশাল নতুন করে দেশের সাংস্কৃতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান করে নেবে। সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিআইজি ও পুলিশ কমিশনার, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারবৃন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিরোধী দলের সংসদ সদস্যসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এ সময় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন। আসন্ন ২৫ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নজরুল জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এই উৎসবকে আরও বর্ণাঢ্য, তাৎপর্যপূর্ণ ও সর্বজনীন করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সফরকালে প্রতিমন্ত্রীরা ত্রিশালের নজরুল-সংশ্লিষ্ট ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন। কবি নজরুলের স্মৃতিধন্য স্থানগুলোর সংরক্ষণ, উন্নয়ন এবং পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।ত্রিশালবাসীর মধ্যে এ গুরুত্বপূর্ণ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে ত্রিশালের সাংস্কৃতিক ঐতিহ্য নতুন করে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাবে এবং সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *