শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ধানের শীষের পক্ষে লিফলেট হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন ছাত্রদল নেতা আজমাইন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: তীব্র শীতের মধ্যে একদল তরুণ কে সাথে নিয়ে বিএনপি মনোনীত গাজীপুর-৩ আসনের প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর ধানের শীষের লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ্ আল আজমাইন। তিনি সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী রাজপথ কাঁপানো ছাত্রনেতা ছিলেন । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করতে সর্বস্তরের দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ্ আল আজমাইন। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ্ আল আজমাইন বলেন,গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে ধানের শীষের মনোনয়ন দেয়ায় এই আসনের জনগণ বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু একজন শিক্ষিত,মানবিক,স্বচ্ছ মানুষ হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি বলেন, দলের এই গুরুত্বপূর্ণ সময়ে সকলকে ব্যক্তিগত মতভেদ ও বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা এখন সময়ের অপরিহার্য দাবি। গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ্ আল আজমাইন আরও বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন পরীক্ষিত, জনপ্রিয় ও ত্যাগী নেতা। তাঁর নেতৃত্বে গাজীপুর-৩ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমাদের সকলের উচিত সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির রাজনীতি, আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা তুলে ধরতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জনের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ্ আল আজমাইনের নেতৃত্বে গাজীপুর-৩ আসনের গাজীপুর সদরের বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্যে কাজ করে যাচ্ছেন। মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করতে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ্ আল আজমাইন সারাদেশে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *