শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আগামী দুই বছরের জন্য জাঁকজমকপূর্ণ ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি নবগঠিত এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন ও উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিশিষ্ট সাংবাদিক, সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবনির্বাচিত নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নবগঠিত কমিটিতে মোঃ জানে আলম রনি সভাপতি এবং মোঃ আল সাইদ রুবেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন এস. এম. খোকন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবনির্বাচিত সভাপতি মোঃ জানে আলম রনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে পুরো অনুষ্ঠানটি এক ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে অগ্রসর হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উপদেষ্টা খান সেলিম রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব শুরু থেকেই সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামাল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পেশাগত মর্যাদা ও নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে ভূমিকা রাখবে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকতার সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন বাবু। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার চিফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির। তাঁরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুসরণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ খান,
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সম্পাদক এম. এ. এ. সৌরভ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদিকা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সাংগঠনিক সচিব মোঃ মিঠু মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য এম. আর. সহিদ।

অনুষ্ঠানে সংগঠনের সকল সাংবাদিক সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, এই নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি’কে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দৈনিক আমাদের দর্পণ এর সম্পাদক ও প্রকাশক মোঃ আতিকুর রহমান (এলএলবি), গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি’কে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন সুজন, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম সহ আরও অনেকে।

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই কমিটি আগামী দিনে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করবে, পেশাগত মান উন্নয়ন ঘটাবে এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা পালন করবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *