শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাজীপুর প্রেসক্লাবে প্রশাসক নিয়োগের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর প্রেসক্লাবকে (০৭৭০) ফ্যাসিবাদের দোসরদের কবল থেকে মুক্ত করে প্রশাসক নিয়োগের দাবিতে রবিবার সকালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। পরে জেলা প্রশাসকের নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটি ৫ আগস্ট সরকার পতনের আগে গঠিত হয়েছিল। ফ্যাসিবাদের সহযোগী এই কমিটি গঠনতন্ত্র পরিপন্থী নানা কার্যক্রম করে সাংবাদিকদের অধিকার হরণ করেছে। এ কারণে প্রশাসক নিয়োগের দাবিতে রোববার সকালে মানববন্ধন করেছেন গাজীপুরের সর্বস্তরের সাংবাদিক সমাজ। সাংবাদিকদের মানববন্ধন ও দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন খান। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন। বক্তারা জানান, গাজীপুর প্রেসক্লাবের গত প্রায় ১৫ বছর যাবত ফ্যাসিবাদের দোসরা কার্যকরী কমিটির দায়িত্বে রয়েছে। এসব কমিটি বিভিন্ন সময়ে আওয়ামী বিরোধী অথবা নিরপেক্ষ পেশাদার সাংবাদিকদের অনেককে প্রেসক্লাব থেকে বহিষ্কার করেছে। একইভাবে ভিন্নমতের কোন সাংবাদিককে সদস্যপদ প্রদান করা হয়নি। বক্তারা আরো অভিযোগ করেন, প্রেসক্লাবে এখন যারা নিয়ন্ত্রণে রয়েছেন তারা প্রায় সকলেই গাজীপুরের বিতর্কিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং কুখ্যাত এসপি হারুনের দোসর এবং তাদের সহযোগী ছিলেন। এসব কারণে তারা আওয়ামী বিরোধী অথবা নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকদেরকে প্রেসক্লাবের সদস্য পদ করেন নাই।সম্প্রতি প্রেসক্লাবের সদস্য আহবান করতে গিয়ে তারা গঠনতন্ত্র লঙ্ঘন করে বিভিন্ন অগঠনতান্ত্রিক শর্ত আরোপ করে। তারপরও ৫ আগস্টের চেতনায় উজ্জীবিত হয়ে ৪৯ জন সাংবাদিক সদস্য ফরম সংগ্রহ করেন এবং ৪৪ জনে আবেদন জমা দেন। কিন্তু ফ্যাসিস্টের দোসর প্রেসক্লাবের বর্তমান কার্য- নির্বাহী কমিটি নানান অজুহাত দেখিয়ে গঠনতন্ত্র বিরোধীভাবে গোপন ব্যালটে ভোটের আয়োজন করে এবং পরে ৩ জন ব্যতীত কোন সদস্য ভোটে পাস করেনি বলে প্রচার করে সদস্যপদ প্রধান থেকে বঞ্চিত করে। এমনি প্রেক্ষাপটে, ফ্যাসিবাদের দোসররা বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্রের বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করার কারণে এই কমিটি বিলুপ্ত করে যে অধ্যাদেশের আওতায় নিবন্ধিকরণ কর্তৃপক্ষ গাজীপুর প্রেসক্লাবেকে নিবন্ধন প্রদান করা সেই অধ্যাদেশের প্রদত্ত ক্ষমতা বলে প্রশাসক নিয়োগের দাবি জানায়। মানববন্ধন শেষে সকল সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন। জেলা প্রশাসক স্বারক লিপি গ্রহণ করে কার্যকর ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *