শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ত্রিশাল উপজেলায় ৫টি অবৈধ ইট ভাটায় অভিযানে সারে ১৬ লাখ টাকা জরিমানা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ও ত্রিশাল উপজেলা প্রশাসনে যৌথভাবে অভিযান পরিচালনা করে ৫ টি ইটভাটায় মোট ১৬লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ত্রিশাল উপজেলায় ৫৮টি ইট ভাটার মধ্যে ১৫টির অনুমোদনের কাগজপত্র আছে বলে জানা যায়। কৃষি জমিতে ইট ভাটা তৈরীর আইনগত বিধি নিষেধ রয়েছে। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংরক্ষিত বনাঞ্চল, ঘনবসতিপূর্ণ লোকালয়ের ৩ কিলোমিটারের মধ্যে কোন ইট ভাটা নির্মাণ করার বিধান নাই, পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমোদন বা লাইসেন্স না নিয়ে ইট ভাটা চালু করার আইন মেনে চলার কেউ তোয়াক্কা করছে না। এরই ধারাবাহিকতায় চলছে থেমে থেমে অভিযান। বুধবার (২৭ নভেম্বর )সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পযর্ন্ত উপজেলার ৫টি ইটভাটায় মোট ১৬লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ইটভাটা আংশিক ভেঙে দেয় ভ্রাম্যমান আদালত ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হলে তা আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশাল উপজেলার ০৫ টি ইটভাটায় মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ভাটার অংশ বিশেষ ভেঙে দেওয়া হয়। অভিযান চলাকালে ত্রিশাল থানা পুলিশের একটি টিম বিশেষভাবে সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানা যায় যে, চলমান অভিযান অব্যাহত থাকবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *