শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

পাবনায় আইসোলেশন থাকা রোগীর পলায়ন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

পাবনা প্রতিনিধি |

পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগী পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘটনাটি গণমাধ্যমকর্মীদের মাঝে জানাজানি হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) কোনো এক সময় তিনি পালিয়ে যান।

পালিয়ে যাওয়া ওই যুবকের নাম মোস্তাক আল মামুন (২৫)। তার বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলায়। তিনি জ্বর-সর্দি-কাশি ও মাথা ব্যাথা নিয়ে গত রোববার (৫ এপ্রিল) পাবনার বেড়ায় কাশিনাথপুর দিঘলকান্দি গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।

শ্বশুরবাড়ির স্বজনেরা তার এসব লক্ষণ দেখে স্থানীয় পুলিশের মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর প্রাথমিক লক্ষণ করোনা সন্দেহ করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করে।

পাবনা জেলারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল হোসেন জানান, ওই রোগীকে চিকিৎসাসেবা নেওয়ার দুদিন পর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যায়। ওয়ার্ডের ভেন্টিলেটর ভাঙ্গা দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি ওইদিক দিয়ে পালিয়েছেন।

আইসোলেশন ওয়ার্ডে রোগী ভর্তির পর তাকে চেকআপ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। বাকি সময় আইসোলেশন ওয়ার্ডটি তালা মেরে রাখা হয়। ভেতরে কোনো নিরাপত্তাকর্মী বা গার্ড থাকে না বলে জানান তিনি।

এদিকে করোনা সন্দেহে ওই রোগীর পালিয়ে যাওয়ার ঘটনায় বুধবার (৮ এপ্রিল) পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ভর্তি থাকা অবস্থায় তার নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে। তবে তার ফলাফল এখনো পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, ‘এই ঘটনায় পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছে। পলায়নকৃত রোগীর তথ্য ও ঠিকানা অনুযায়ী সব স্থানে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, হাসপাতালের সহকারী পরিচালক আইসোলেশন থেকে রোগী পালানোর বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় কারো গাফিলতি ছিল কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *