গাজীপুরে ব্যবসায়ী নেতার ত্রাণ বিতরণ
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসের কারণে অসহায়, কর্মহীন ও দুঃস্থ মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার(৮ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নসহ আশপাশের এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও মাওনা চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন সরকারের ব্যক্তিগত উদ্যোগে প্রায় তিন শতাধিক দিনমজুর, রিকশা-ভ্যান চালকদের এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।
বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেন ব্যবসায়ী এই নেতা। সহায়তা পেয়ে খুশি এলাকার দরিদ্র মানুষ।
এসময় মোশারফ হোসেন সরকার বলেন,দেশের এমন পরিস্থিতিতে সবাইকে সরকারের নির্দেশনা মানতে হবে। গৃৃৃৃহে অবস্থানের পরামর্শ দেন তিনি। সামর্থবানদের সাধ্যানুযায়ী দরিদ্রদের পাশে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
পরে মানুষকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার কথা বলেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

