ত্রিশালে জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটনের পূজামণ্ডপ পরিদর্শন
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমিতে ত্রিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। শুক্রবার(১১ অক্টোবর) বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থাপিত পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেইসাথে হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।bএসময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ডাঃ লিটন বলেন, আপনারা জাতিগতভাবে বাংলাদেশী, আপনারা কেন একটি দলের হবেন। তারা আপনাদের ব্যবহার করে। বিগত আওয়ামীলীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল তারা আজ পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই যে, কোন দেশের সরকার পরিবর্তন হইলে সে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি সব দেশ ছেড়ে পালায়। আওয়ামীলীগ সরকারের লুটপাট,নির্যাতনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার মানুষের সাথে অবর্ণনীয় অন্যায়,অত্যাচার নিপিড়ন করেছে। যার কারণে তারা এখন মানুষের সামনে দাঁড়াতে পাচ্ছে না। আগামী কোন কালে তারা মানুষের সামনে দাড়াতে পারবে এই হিসাবও তাদের কাছে নাই। সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমি সম্প্রদায় বা জাতি হিসেবে মানুষ চিনি না। আমি চিনি বাংলাদেশী হিসেবে। এই দেশ ও জাতির সাথে একাত্ম হয়ে আপনারা থাকবেন। অন্যদের যেমন অধিকার আছে আপনাদেরও তেমন অধিকার আছে। সংখ্যালঘু বলে কোন শব্দ থাকতে পারবে না। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশী। বিগত দিনে আমরা ক্ষমতায় যখন ছিলাম তখন আপনাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে করেছি, ভবিষ্যতে ক্ষমতায় গেলে আবারও করবো। এ সময় তার সফরসঙ্গী ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, আব্দুল আউয়াল ফরাজী, মনজুরুল ওয়াহেদ নিক্সন, আব্দুল মতিন, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

