বাংলাদেশ জাতীয়তাবাদী গণদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী গণদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২০ সেপ্টেম্বর)বিকালে রাজধানী ঢাকার নয়াপল্টনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মাকসুদা খান, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হযরত আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট লিটন মিয়া,সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী,দপ্তর সম্পাদক এবি পারভেজ,প্রচার সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম,সহধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সহ দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হক সহ নেতৃবৃন্দরা। এসময় ছাত্র জনতার বিপ্লবে শহীদদের আত্নার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী গণদল গণমুখী জনগণের দলে রূপান্তরিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণদলের মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

