সাহিত্যে অসামান্য অবদান রেখে চলেছেন কবি ও সাহিত্যিক মাহিন মুর্তাজা
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে সাহিত্যে অসামান্য অবদান রেখে চলেছেন কবি ও সাহিত্যিক মাহিন মুর্তাজা। তাঁর কবিতা ও সাহিত্য কর্মের জন্য তিনি সকল শ্রেণির পাঠকদের কাছে ক্রমেই জনপ্রিয় অর্জন করছেন। কবি ও সাহিত্যিক মাহিন মুর্তাজা ইকবাল হোসেন ও ফরিদা পারভীন দম্পত্তির সন্তান। মাহিন মুর্তাজা ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নোর বাবুগঞ্জ বাজারের হরিপুর এলাকায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন। তাঁর সাহিত্য কর্মের মাধ্যমে খুব সহজেই তিনি অগণিত পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। কবি ও সাহিত্যিক মাহিন মুর্তাজা সাংবাদিকদের বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, মা বাবার স্বপ্ন পূরণের জন্য আমার জীবনের যা করার প্রয়োজন তাই করবো, আমার লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমার চেষ্টা চালিয়ে যাব, সাহিত্যিককে ভালোবেসে আমার লেখা চালিয়ে যাচ্ছি, আমার জীবনে একটি দুর্ঘটনা হয়েছিল। সে সময় আমার তিন বন্ধু আমাকে হেল্প করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমি চাই সবার দুঃখে আমি দাঁড়াতে পারি সমাজের মুখ উজ্জ্বল করতে পারি। তিনি সাহিত্যে যাতে আরো ভালো কিছু দিতে পারেন এবং বাংলা সাহিত্যের সকল পর্যায়ে বিচরণ করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে পারেন এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

