শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ব্যক্তির চেয়ে দল বড় মন্তব্য করে ঐক্যবদ্ধ থেকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানালেন আবুল কালাম মো. শামসুদ্দিন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ব্যক্তির চেয়ে দল বড় তাই আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধ থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানালেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মো. শামসুদ্দিন।
এক বার্তায় তিনি আওয়ামীলীগের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে সকলকে দলের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন তার রাজনৈতিক জীবনের ৪২ বছর পেরিয়ে গেলেও শত অত্যাচার আর নির্যাতন সহ্য করেও আপোষ করেননি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে দলের সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে সকলকে নৌকা মার্কার পক্ষে কাজ করে আবারো আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর আহ্বান জানান।
ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মো. শামসুদ্দিনের বার্তাটি পত্রিকার পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:-

সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা

আসসালামু আলাইকুম

দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা জনমানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ ও চেতনা বুকে লালন করে নিজেকে একজন ক্ষুদ্র কর্মী জ্ঞান করে কাজ করে গেছি। এই দীর্ঘ রাজনৈতিক পথ-পরিক্রমায় এক মুহুর্তের জন্যেও আওয়ামী আদর্শ থেকে বিচ্যুত হইনি। নেত্রীর আদেশকে কর্তব্য জ্ঞান করে তা পালনে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।

জামাত বিএনপির জোট সরকার ও অগণতান্ত্রিক ১/১১ এর সরকারের নানা প্রলোভন ও ভয়কে অগ্রাহ্য করে মাননীয় নেত্রীর আদর্শকে লালন করেছি। শত নির্যাতন ও অত্যাচারেও নিজের আওয়ামী স্বত্ত্বাকে একচুল বিসর্জন দেইনি। এখনো দেব না। মাননীয় নেত্রীর আদেশকে নিজের কর্তব্য মনে করে নৌকার পক্ষেই কাজ করবো, এবং আওয়ামী লীগের সরকার গঠনে সর্বাত্মক কাজ করে যাবো ইনশাআল্লাহ।

আমি বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়। আপনারা অনেকেই আমার মনোনয়ন প্রাপ্তির জন্য অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে জানাই অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা, আমি জানি আপনাদের অনেকেরই মন খারাপ কিন্তু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সিধান্তকে মাথাপেতে নিয়ে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তকে বাস্তবায়ন করাই প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান লক্ষ্য হউয়া উচিৎ।

ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় ত্রিশালের সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা সবাই আমার পরিবারের লোক, এই দীর্ঘ যাত্রাপথে আপনারা আমার পাশে থাকায় আমি আপনাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, আর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার অবিভাবক, তাঁর যে কোন সিদ্ধান্ত আমার কাছে আমানত স্বরূপ। আসুন আমরা সকলে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে নৌকার পক্ষেই কাজ করি। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *