শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

কুলাউড়া পৌর মেয়রের উদ্যোগে তারুণ্যের উন্নয়ন অভিযাত্রা অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া::মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের উদ্যোগে গতকাল বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ‘তারুণ্যের উন্নয়ন অভিযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

বর্নাঢ্য এই অভিযাত্রা কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুলাউড়া উপজেলার হাজারো তরুণ এই অভিযাত্রায় অংশ নেয়।
অভিযাত্রায় অংশগ্রহণকারী তরুণদের হাতে ছিলো সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড। এই সমাবেশকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামাতসহ সরকার বিরোধী চক্রান্তকারীদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজক পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
অভিযাত্রা শুরুর পূর্বে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতুত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে দেশের তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে। তারুণ্যের শক্তি দিয়ে সকল অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। তাছাড়া আজকের এই তরুণরাই ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম সোহাগ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, সদস্য মুহিম খান, খালেদ পারভেজ বখশ, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহীন আহমদ, পৌরসভার কাউন্সিলর লোকমান মিয়া, সাইফুল রশীদ সুমন, আতাউর রহমান চৌধুরী ছোহেল ও তানভীর আহমদ শাওন, কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম খয়ের, জয়চন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল, ভূকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী কাঞ্চন মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শওকত আলী, রেল শ্রমিকলীগের সভাপতি নজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

তারুণ্যের উন্নয়ন অভিযাত্রায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *