শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাছা প্রেসক্লাবের মালামাল জব্দের ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ:গুরুত্বপূর্ণ নথি  নষ্টের শঙ্কা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরের কার্যালয় সহ আশ পাশের সিটি কর্পোরেশনের জায়গায় গড়ে উঠা দোকান পাঠ সিলগালা করে দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। নিচ তলায় থাকা সাংবাদিকদের অন্যতম গাছা প্রেসক্লাবও সিলগালা করার পাশাপাশি জব্দ করা হয়েছে কম্পিউটার সহ ভিতরে থাকা আসবাবপত্রও। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গাজীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। সাংবাদিক নেতারা উদ্বেগ জানিয়ে বিষয়টিকে গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করছেন।

স্থানীয় দোকানদাররা জানান,তারা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর পরও তাদের অবৈধ দখলদার বলা হচ্ছে। অন্যদিকে অন্যান্য দোকানে শুধুমাত্র সিলগালা করা হলেও গাছা প্রেসক্লাবের মালামাল জব্দের ঘটনা কে রহস্যজনক বলছেন প্রেসক্লাব নেতারা।
খোঁজ নিয়ে জানা যায়,গাছা প্রেসক্লাবের রুম টি সংস্কারের জন্য সিটি কর্পোরেশন থেকে অনুদানও দেয়া হয়।
স্থানীয়রা জানায়,সম্প্রতি গাছা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব নেয় ৩৫ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আব্দুল্লাহ্ আল মামুন মন্ডল। যিনি কিনা সাবেক মেয়র ও বর্তমান মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছিলেন। বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধকে নিয়ে বিরূপ মন্তব্য করায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সে সময় মামুন মন্ডলের নেতৃত্ব ব্যাপক আন্দোলনের মাধ্যমে তাকে পদচ্যুত করান। স্থানীয়দের  দাবি,মামুন মন্ডল গাছা প্রেসক্লাবের সভাপতি হবার কারণেই প্রেসক্লাব টির উপর এমন খড়গ নেমে আসে।

এই বিষয়ে গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন মন্ডল বলেন,গাছা প্রেসক্লাবের ব্যবহৃত কম্পিউটারে আমাদের কর্মরত সাংবাদিকদের গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিতরের আসবাবপত্রে নথি রয়েছে। এসব নষ্ট করা হতে পারে বলে সন্দেহ করছি। অন্যথায় অন্যান্য দোকানের মালামাল জব্দ না করা হলেও গাছা প্রেসক্লাবের মালামাল জব্দ করা সন্দেহজনক।

এদিকে গাছা প্রেসক্লাবের মালামাল ফেরত দিতে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানান গাজীপুরে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠন। এছাড়াও নোংরা রাজনীতি কোন সাংবাদিক সংগঠনে না করার দাবিও তাঁদের।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *