উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই-আরব আলী
ইপেপার / প্রিন্ট
নিরব হাসান, স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরব আলী।
তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন,ময়মনসিংহের মা মাটি ও মানুষের নেতা জননেতা সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবুর এমপির নেতৃত্ব ঐক্যবদ্ধ আওয়ামীলীগ। আগামী স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় যেকোনো নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে আমরা সকলে তার পক্ষে কাজ করে যাবো ইনশাল্লাহ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

