শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’র উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে গফরগাঁও উপজেলা:গ্রাম হচ্ছে শহর

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ::

দলমত-দলীয় কোন্দল ও লোভ-লালসার উর্দ্ধে থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উন্নয়নে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি।
কিছু কিছু মানুষের জন্ম হয় নিজে আলোকিত হবার জন্য আবার কিছু কিছু মানুষ শুধু নিজেই আলোকিত হন না,আলোকিত করেন তাঁর চারপাশের পরিবেশকেও। ফাহমি গোলন্দাজ বাবেল এমপি তেমনি একজন জনদরদী মানবতাবাদী নেতা।

গ্রামে গ্রামে পাকা রাস্তায় বিদ্যুৎ ব্যবস্থা  শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে আলোর পথে গ্রামীণ জীবন

সর্বদা জনগণের উন্নয়ন ও তাঁদের জীবনমান নিয়ে চিন্তা করেন তিনি। এই কারণে জনগণের ভালোবাসাও পেয়েছেন এবং জনগণের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন এই সংসদ সদস্য।  এর ফলেই ফাহমী গোলন্দাজ বাবেল একবার উপজেলা চেয়ারম্যান ও  দু,বার বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । জনগণও তাঁদের নেতাকে বেছে নিয়েছেন।

তাঁর পিতা ছিলেন আওয়ামী লীগ দলীয় তিন বারের সংসদ সদস্য ও কিংবদন্তী রাজনীতিক আলতাফ হোসেন গোলন্দাজ। বাবার মতোই অকুতোভয়, স্পষ্টবাদী ও সত্যের পক্ষে অটল এই সংসদ সদস্য। রাজনৈতিক দূরদর্শীসম্পন্ন এই নেতা গফরগাঁও উপজেলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।  একই সাথে ঐক্যবদ্ধ রেখেছেন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকেও।

গফরগাঁও উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গফরগাঁও উপজেলা যুবলীগের আহ্বায়ক এম. সালাহউদ্দিন পলাশ বলেন,সাধারন জনগনের সেবা করতে হলে জনগনের কাছে যাবার পাশাপাশি পলিসি মেকিং বা নীতি নির্ধারনীতে থাকতে হয় যা জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের রয়েছে। এমন মনোভাব থেকেই রাজনীতিতে আসেন তিনি। ভবিষ্যতে দেশের জনগনের সেবার পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সকলকে নিয়ে কাজ করে যাচ্ছেন মাটি ও মানুষের নেতা জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয়।

এই প্রসঙ্গ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৫নং যশরা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান – মো. তারিকুল ইসলাম রিয়েল বলেন,জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয় গফরগাঁও উপজেলাকে একটি আধুনিক উপজেলায় পরিণত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর চিন্তা চেতনা ধ্যান ধারণা শুধুই মানুষের কল্যাণের জন্য। তিনি প্রতিটি ইউনিয়নের রাস্তাঘাটসহ সকল অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধন করেন।

জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয় যেভাবে এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছেন, তা সরকারের ভাবমূর্তিকে ব্যাপকভাবে উজ্জল করেছে।
উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে  উপজেলার দৃশ্যপট।  গ্রামে গ্রামে পাকা রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা, সৌর বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মানে পুরোদস্তুর পাল্টে গেছে  উপজেলা। এ সবের কারিগর স্থানীয় সংসদ সদস্য জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয়। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বদলে গেছে  উপজেলার মানুষের জীবনচিত্র।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান- আলহাজ্ব মঈনুল হক মঈন সরকার বলেন, জনগণ তাঁদের যোগ্য এমপি পেয়েছে। যিনি সর্বদা জনগণের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে থাকেন। জননেতা ফাহমি গোলন্দাজ এমপি মহোদয়ের কাছে দলমত, ধনী গরীব নির্বিশেষে সকলেই সমান। তিনি যুব সমাজের আইডল।

ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’র উন্নয়নের মহাযজ্ঞে খুশি তাঁর এলাকার সাধারণ জনগণ থেকে শুরু করে সুশীল সমাজও।

প্রসঙ্গত:ফাহমী গোলন্দাজ বাবেল ২০০৯ সালে উপজেলা পরিষদ নিবার্চনে গফরগাঁও উপজেলার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোন।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে অংশগ্রহণ করেন এবং ১,৮৫,০৭৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম সংসদের মেয়াদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তাঁর পিতা আলতাফ হোসেন গোলন্দাজ ১৯৮৯ সালে গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ময়মনসিংহ-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করলে তিনি অংশগ্রহণ করেন নি। জুনে অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি বিএনপির ফজলুর রহমান সুলতান কে পরাজিত করেছিলেন। ২০০১ সালে তিনি আবারও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *