ত্রিশালে ব্রিজ ভেঙ্গে নদীতে গাড়ী
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ ::
ময়মনসিংহের ত্রিশালে একটি স্টিলের ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে দুটি গাড়ি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পণ্যবাহী একটি লরি প্রথমে ব্রিজ পার হচ্ছিলো। পেছনো ছিল আরেকটি প্রাইভেটকার। গাড়ি দুটি ব্রিজের মাঝামাঝি পৌঁছলে বিকট শব্দে ব্রিজটি ভেঙে যায়। নদীতে পড়ে যায় গাড়ি দুটি। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস।
ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, লরিটির অতিরিক্ত ওজনের কারণে ব্রিজ ভেঙেছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য পাশে আরেকটি ব্রিজ থাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

