মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরের ঐতিহ্যবাহী ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ এপ্রিল) সকালে ভবানীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল হোসেন ফকিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী শহীদুল্লাহ,Read More
ত্রিশালে গাজায় ইসরায়েলি হামলা ও মুসলমানদেরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল ত্রিশালের রাজপথ।সোমবার (৭ এপ্রিল) আমিরাবাড়ী থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এতে হাজার হাজার মুসলিম তৌহিদী জনতা অংশ নেন। এ সময় তাদের অনেকে ইসরায়েলবিরোধী স্লোগান দেয়। অনেককে ফিলিস্তিনের পতাকা বহন করতে দেখা গেছে। ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন মুক্তি পাক, জায়নবাদ নিপাত যাক’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালাস্টাইন’ প্রভৃতি স্লোগান দেন। এছাড়াও তাদের হাতে ‘ফিলিস্তিন ফিলিস্তিন সেনাবাহিনী সাড়াRead More

