কিশোরগঞ্জের ভৈরবে, বাস-সিএনজি ও অটোরিকশা সংঘর্ষে ২জন নিহত
ইপেপার / প্রিন্ট
কাজী আবুল হোসেন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি::
৬ই নভেম্বর রোজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কুলিয়ারচর ছয়সূতি নওগা বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাস-সিএনজি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৩জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার ৩২ বাসষ্ট্যান্ড জামাল মিয়ার ছেলে সিএনজি চালক, রিফাত মিয়া(২৬) ও ব্রাক্ষন কান্দী পাড়া গ্রামের সমির মিয়ার মেয়ে জোহরা বেগম(৬৫) বলে জানা যায়, আহত হলেন মাদারীপুরের দেলোয়ার, কিশোরগঞ্জ সদরের আরো ৩ জন।
প্রত্যক্ষদর্শী জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহ গ্রামী সৌখিন এক্সপ্রেস নং ব- ১১-০২২১ ময়মনসিংহ একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়িটি দুমড়ে-মুছড়ে যায় এবং চালকসহ দু’জন ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া আহত হন আরও ৩ জন।
ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মোজ্জামেল হক বলেন স্হানীয় সূত্রে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের নওগা বাসস্ট্যান্ড এলাকায় সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। এছাড়া আরো ৩ জন আহত হন, আহতরা চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়,এবিষয়ে আইন গত ব্যবস্হা প্রক্রিয়াধীন।
Related News
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদীয়া মধ্যেপাড়া থেকে তিরখী হয়ে জসিদ্বর স্কুলRead More
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More

