একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরব, অহংকার ও প্রাপ্তির দিন- তারিকুল ইসলাম রিয়েল
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম আরিফ- ব্যুরো চীফ, ময়মনসিংহ::
ফেব্রুয়ারি মাসকে গৌরব, অহংকার ও প্রাপ্তির দিন বলে উল্লেখ করেছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ৫ নং যশরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম রিয়েল।
তিনি সাপ্তাহিক জনতার নিঃশ্বাসকে বলেন, ১৯৫২ সালের ভাষার অধিকার আদায়ের মধ্য দিয়ে একদিকে যেমন আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আনতে পেরেছি অন্যদিকে বাঙালি যে বীরের জাতি সেটি দখলদার হানাদার বাহিনীকে বুঝানো সম্ভব হয়েছে। এছাড়াও বিশ্ব দরবারে মাথা উচুঁ করিয়েছে, পরিচিতি করিয়েছে বাংলা ভাষার। দখলদার হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিজয় এই ভাষা আন্দোলন।
তিনি এই ভাষার মাসে সকল ভাষা সৈনিক ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
প্রসঙ্গত: তিনি এর আগেও যশরা ইউনিয়ন পরিষদে সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয়বারের মতো নির্বাচিত হবার পর থেকেই জনকল্যাণের কথা মাথায় রেখে নিজ ইউনিয়নকে ডিজিটাল ও উন্নয়নমুখী করার লক্ষ্যে বিরামহীন ভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নব নির্বাচিত চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল। এই কারণে তার নিজ এলাকার মানুষের ভালোবাসাও পেয়েছেন খু্ব।
Related News
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদীয়া মধ্যেপাড়া থেকে তিরখী হয়ে জসিদ্বর স্কুলRead More
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More

