শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

চসিক মেয়রের শেষ সেলফি!

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক |

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচিত পরিষদের ৪ বছর  ৮ মাস সময় পূর্ণ হয়েছে।

দায়িত্ব পালনের এই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) দুপুরে থিয়েটার ইন্সটিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে চসিকের ৫৬তম সাধারণ সভা।

আর চারটি মাসিক সাধারণ সভা অনুষ্ঠানের পর মেয়াদ পূর্ণ হবে এই পরিষদের। শেষ হবে চসিকের পঞ্চম পরিষদের দায়িত্ব। আগামী পরিষদের সাধারণ সভায় থাকবেন না অনেকেই।

তাই স্মৃতির ফ্রেমে সেই না থাকা সময়কে ধরে রাখতে ৫৬তম সাধারণ সভায় উপস্থিত কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, চসিকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সেলফি বন্দী হলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। নিজের মোবাইলে ধরে রাখলেন সাধারণ সভার ছবি। মেয়র নাছির উদ্দীনের এই সেলফি কাণ্ডে উপস্থিত সকলেই হয়ে পড়লেন স্মৃতি কাতর।

মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী আলোচনা সাপেক্ষে অনুমোদন করা হয়।

সভায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্দেশিত মুজিব বর্ষের কর্মসূচি পুর্নবিন্যাস অনুযায়ী চসিকের কর্মসুচিও পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ব্যাপারে মেয়র বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনস্বার্থের কথা বিবেচনায় রেখে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চসিকের পূর্ব নির্ধারিত সকল ধরণের জমায়েত সমাবেশ বাতিল করা হয়েছে। সকালে চসিক পুরাতন কার্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা অনুষ্ঠান পালিত হবে। তাছাড়া, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামসহ নগরীর ৪১ ওয়ার্ডে রাত ৮টায় আতশবাজি পোড়ানো হবে। ১০টি সেল করে এই আতশ বাজি পোড়ানো হবে। একই সাথে নগরীর ১৫টি স্থান থেকে এক হাজার ফানুস উড়ানো হবে।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *