দাওয়াতে ইসলামীর ইজতিমা শেষ: করোনা থেকে মুক্তি কামনা
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস, ডেঙ্গুসহ সব ধরনের বালা মুসিবত থেকে মুক্তি কামনা করে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শেষ হয়েছে।
শুক্রবার অসংখ্য মুসল্লি অশ্রুসিক্ত নয়নে ‘দাওয়াতে ইসলামী’র সুন্নাতে ভরা ইজতিমার আখেরি মোনাজাতে অংশ নেন।
রাজধানীর সিভিল অ্যাভিয়েশনের বিশাল ময়দানে নির্যাতিত বিশ্ব উম্মাহর জান-মালের হেফাজত এবং দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে ‘আমিন-আমিন’ ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এ আয়োজন শেষ হয়।
জুমার নামাজের পর দরুদ, সালাতু সালাম, মিলাদ কিয়ামের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করেন ‘দাওয়াতে ইসলামী’ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন আত্তারী। মুসল্লিরা রবের প্রার্থনায় দু’হাত তুলে আবেগ তাড়িত হয়ে কান্নাকাটি করতে থাকেন। ইসলামের জীবন বিধান মেনে সারাবিশ্বে নেকির দাওয়াত পৌঁছে দিতে মহান রবের সাহায্য কামনা করা হয়।
এর আগে মানুষের সংশোধন, দাওয়াতি কার্যক্রমসহ সার্বিক বিষয়ে মূল বয়ান দেন ‘দাওয়াতে ইসলামী’র জিম্মাদার মাওলানা নূরউদ্দিন আত্তারী। ইজতেমার বিশেষ আকর্ষণ তাসাউরে মদিনা (মদিনার ধ্যান) করান মোহাম্মদ রিয়াজ আত্তারী। জুমার নামাজে ইমামতি করেন ‘দাওয়াতে ইসলামী’র মুবাল্লিগ মাওলানা আরাফাত মাদানি আত্তারী। ইজতেমার দোয়ায় দেশের লাখো আশেকে রাসূল শামিল হন। ময়দান ছাড়িয়ে মুসল্লিদের সমাগম ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তাঘাটে। যে যেখানে সুযোগ পান, সেখানেই জুমার নামাজ আদায় করেন।
শুক্রবার শেষ দিনে সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত মুবাল্লিগগণ কুরআন- হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়ের ওপর বয়ান দেন। নামাযের ফজিলত ও বিজ্ঞানসম্মত উপকারিতা, সারাবিশ্বে ‘দাওয়াতে ইসলামী’র গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয় নিয়ে একে একে বয়ান দেন সংগঠনের মুবাল্লিগ মোহাম্মদ রফিকুল ইসলাম কাদেরী, আলফেসানি আত্তারী প্রমূখ।
আল্লাহ’র নির্দেশিত পথে প্রিয়নবীর অনুসরণের আহ্বান জানিয়ে মুবাল্লিগণ বলেন, ইসলামের জীবন বিধান মেনে চললে এবং প্রিয় রাসুলের সুন্নাতের রঙ্গে রাঙ্গায়িত হয়ে মোত্তাকি হতে পারলেই দুনিয়া ও আখেরাতের মুক্তি মিলবে।’
বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে ইসলামের নেকীর দাওয়াত পৌঁছে সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান তারা।
ইজতেমার সফল আয়োজনে সহযোগিতার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন, আইন-শৃঙ্খলা বাহিনী, পীর মাশায়েখ ও আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামদের প্রতি কৃতজ্ঞতা জানায় দাওয়াতে ইসলামী।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More


