শ্রীপুর পৌরসভায় ৭ নম্বর ওয়ার্ড যুবদলের ফরম বিতরণ
ইপেপার / প্রিন্ট
মোশারফ হোসাইন প্রধান:
গাজীপুর জেলা যুবদল কর্তৃক গঠিত ৫ নম্বর টিম এর নেতৃত্বে, আনোয়ার হোসেন বেপারী গাজীপুর জেলা যুবদল এর সহ- প্রচার সম্পাদক এর সভাপতিত্বে ৭নম্বর ওয়ার্ড যুবদলের ফরম বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ২৫ শে আগস্ট গড়গড়িয়া মাস্টার বাড়ি লিচু বাগানে পৌর বিএনপির সভাপতি এড.কাজী খান এর নীজ বাড়ি সংলগ্ন মাঠে সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। টিম সদস্য সেলিম আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সম্মানিত সহ-সভাপতি ,গাজীপুর জেলা বিএনপির অন্যতম আহবায়ক সদস্য জনাব শাহজাহান চঞ্চল, পৌর বিএনপি সহ-সভাপতি মারুফ আহাম্মেদ এম এ, পৌর বিএনপি’র সম্মানিত উপদেষ্টা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জনাব সেলিম আহমেদ, ৭ নং ওয়ার্ড বি এন পির সেক্রেটারি জনাব নিজাম উদ্দিন, পৌর যুবদলের টিম লিডার জনাব খোকন প্রধান সহ-সাধারণ সম্পাদক জেলা যুবদল, সম্মানিত টিম সদস্য আবু তাহের প্রধান সহ ক্রীড়া সম্পাদক জেলা যুবদল, সম্মানিত টিম সদস্য মমিনুল ইসলাম সহ-দপ্তর সম্পাদক জেলা যুবদল, আরাফাত বেপারী সাবেক ছাত্রদল সভাপতি ৭ নম্বর ওয়ার্ড, এস এম পলাশ গাজীপুর জেলা ছাত্রদল, ইঞ্জিনিয়ার নাজমুল হক সুমন বেপারী সভাপতি প্রার্থী ৭ নম্বর ওয়ার্ড যুবদল, হেলাল প্রধান পৌর যুবদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী, মুজিবুর রহমান ৭ নম্বর ওয়ার্ড যুবদল সহ-সভাপতি, রফিকুল ইসলাম ৭ নম্বর ওয়ার্ড যুবদল, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম বি এ, জাকির হোসেন যুবদল নেতা মহসিন যুবদল নেতা শাহাবুদ্দিন মাহবুব পৌর যুবদল নেতা রাসেল আশরাফুল সালাম ও শাহ আলম প্রধান সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী নতুন নেতৃত্বে যারা আসবেন তাদের কে অগ্রিম স্বাগত জানিয়ে বলেন দলীয় নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে হাই কমান্ডের নির্দেশনা মোতাবেক আন্দোলন-সংগ্রাম ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের স্বার্থে দেশের স্বার্থে যেকোনো সময় প্রস্তুত থাকতে হবে । আমরা প্রত্যেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে ভালোবেসে কাজ করে যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের সভার সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

