শ্রীপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত
ইপেপার / প্রিন্ট
মোশারফ হোসাইন প্রধান:
গাজীপুরের শ্রীপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার-(৩০ মে) বিকাল ৫.৩০ মিনিট এ ভাংনা হাটি মমতাজিয়া দরবার শরীফ আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মমতাজিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও সভাপতি , বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আলহাজ্ব এস এম রুহুল আমিন, শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি জনাব শাহজাহান ফকির ,পৌর বিএনপি’র সভাপতি জনাব এডভোকেট কাজী খান, উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি জনাব আব্দুল মোতালেব ,জেলা বি এন পি’র সহ-সভাপতি জনাব হুমায়ুন কবির সরকার ,পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাহিন আহাম্মেদ মমতাজী, পৌর বি এন পি’র সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ প্রমূখ ।
এসময় শাজাহান ফকির বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান মহান দেশপ্রেমিক , সম্মুখভাগের মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক। দেশের ক্রান্তিলগ্নে যখন জাতি দিশেহারা আর তখনই তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে গঠন করেছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ,চালু করেছিলেন বহুদলীয় গণতন্ত্র ,তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, ওনার ন্যায়- নীতি ও আদর্শকে লালন করে আমরা দেশ ও জাতির স্বার্থে শহীদ জিয়ার আদর্শ কে কাজে লাগাবো। শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে এবং বুকে লালন করে সকলকে ঐক্যবদ্ধ থেকে দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান। শহীদ জিয়াকে যেন মহান আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সকলকে আল্লাহপাক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করেন।
অ্যাডভোকেট কাজী খান বলেন, আজকে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী ,আমরা জানি শহীদ জিয়া ছিলেন ক্ষণজন্মা একজন বীরপুরুষ আর উনার আবির্ভাব হয়েছিল কোন ক্ষন দুর্যোগের মধ্য দিয়ে।
আজ যখনই শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী আসে তখনই আমরা আরো নতুনভাবে উজ্জীবিত হই। যেন আবার সেই নতুন প্রাণ খুঁজে পাই। বাংলাদেশের সমস্ত বাঙালি জাতি যখন দিশেহারা তখনই জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর উনার চেতনা,ঐক্য, শিক্ষা ধ্যান , জ্ঞান, আদর্শ ও ন্যায় নীতি দিয়ে গড়া এই দলটি আজ বাংলাদেশ সর্ববৃহৎ দল হিসেবে পরিচিত। তিনি সর্বদাই দেশ এবং জাতিকে নিয়েই চিন্তা করতেন বলেই বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। তাই আজ অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ সর্ববৃহৎ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দেশ ও জনগণের স্বার্থে শহীদ জিয়ার আদর্শ কে কাজে লাগাবো। সকল নেতৃবৃন্দকে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান। দেশের এই ক্রান্তিলগ্নে সকলকে সমাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। শহীদ জিয়াকে মহান আল্লাহ পাক বেহেশত বাসি করুক এবং সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
পীরজাদা আলহাজ্ব এস এম রুহুল আমিন শহীদ জিয়া বিদেহী আত্মার মাগফেরাত কামনা মহান আল্লাহর নিকট দোয়া পরিচালনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি গাজীপুর জেলা যুবদল ও বিএনপি নেতা বিল্লাল হোসেন ,বিএনপি নেতা হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম ,পৌর কৃষক দলের সভাপতি ডাক্তার মুজাহিদুল কবির সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

