শিরোনাম
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পরিষদের নিজস্ব ভবনসহ চিহ্নিত সমস্যার সমাধান হবে- রিজভীগাজীপুরে এমপি রনির উপস্থিতিতে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতরসহ ৪টি সভাগাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ডজনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভীরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
.
Main Menu

সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানবে ‘আম্ফান’

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘আম্ফান’র বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া ৩৩তম বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২০ মে) বিকেল বা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে ‘আম্ফান’।

তবে নির্দিষ্ট ঠিক কোন সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে তা জানায়নি আবহাওয়া অধিদপ্তর।  আর আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, রাত ৮টার পরই মূল আঘাতটা আসতে পারে।

বিষয়টি জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম বলেন, আমরা টাইম বলিনি।  সন্ধ্যা অথবা বিকেল উল্লেখ করেছি।

উপকূল অতিক্রম করতে কতক্ষণ লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, ৫ থেকে ৬ ঘণ্টা লাগতে পারে। এরপর আমাদের এবং ভারতের স্থলভাগে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

এ ব্যাপারে কথা হলে আবহাওয়া বিশেষজ্ঞ ও আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ আলম বলেন, আঘাত হানা মানে ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশটা প্রথম দিকে আসে।  তারপরে বডিটা ওপরে উঠতে থাকে।  বডিটা উঠতে ৬ ঘণ্টা লাগে।  যা শেষ হবে ৬ ঘণ্টা পর।  অগ্রবর্তী অংশ যদি সন্ধ্যা ৬টায় আঘাত করে তাহলে ১২টা-১টার মধ্যে আঘাত হানা শেষ হবে।  আর যদি ১২টায় আঘাত শুরু করে তাহলে পরের দিন সকাল পর্যন্ত যাবে।

আবহাওয়া অধিদপ্তরের সাবেক এই পরিচালক বলেন, যে দূরত্বে আছে তাতে অগ্রবর্তী অংশে বৃষ্টিপাত আর হালকা বাতাস ছাড়া সন্ধ্যা ছয়টার মধ্যে কিছু হওয়ার কথা না। এটা হয়তো রাত ৮টা-৯টার পরে আরম্ভ হবে। সারারাত এভাবেই উপকূলের জনপদের দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে এবং কষ্ট করতে হবে।

তিনি বলেন, ব্যাপক বৃষ্টি হবে।  বিকেল থেকে সারারাত বৃষ্টি হবে। বৃষ্টি হয়েই এটা দুর্বল হবে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *