শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

প্রবাসী বালিসহস্রী হোয়াটসঅ্যাপ গ্ৰুপের উদ্যোগে কর্মহীনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মৌলভীবাজার প্রতিনিধি :: সারাবিশ্বই যেন এখন এক মৃত্যুপুরী রূপ নিয়েছে,যত দিন যাচ্ছে করোনা ভাইরাসের আগ্রাসনে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর হার বাড়ছে অস্বাভাবিক গতিতে। বর্তমান বিশ্ব এখন এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে,চারিদিকে শুধু হাহাকার আর মৃত্যুর মিছিলl হু হু করে বাড়ছে নতুন করে কোভিড ১৯ রোগে আক্রান্তদের সংখ্যা।কোভিড-১৯ এর মতো বৈশ্বিক মহামারি করোনা কালের এই ক্রান্তিকাল মানুষের জীবনে উদাহরণ হয়ে থাকবে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা-ভাইরাস পৃথিবীতে এক মহা এক সংকট তৈরী করেছে।কোভিড-১৯ এর বৈশ্বিক এই দুর্যোগে মানুষ মানুষের কল্যাণে এগিয়ে আসবে এটাইতো মানবতা।মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম।

কবি’র ভাষায় জীবে দয়া করে যে জন সে জন সেবীছে ঈশ্বর।করোনা ভাইরাসের আক্রমণে সারাবিশ্ব বিপর্যস্তের মধ্যে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গৃহীত পদক্ষেপের কারণে ও সারা মৌলভীবাজার জেলা লকডাউনের ফলে জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রাম সহ আসে পাশের বিভিন্ন এলাকার দিনমজুর,মধ্যবিত্ত,শ্রমজীবী ও কর্মজীবী মানুষের জীবিকা নির্বাহ অনেক কষ্টকর এবং এইসব এলাকার গরিব অসহায় পরিবার গুলোর উপর চরম বিপর্যয় নেমে আসায়, এইসব অসহায় হতদরিদ্র মানুষ গুলোর পাশে এসে মানবতার হাত প্রসারিত করে দাঁড়িয়েছে প্রবাসী বালিসহস্রী হোয়াটসঅ্যাপ গ্ৰুপ।বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই সংকট কালীন সময়ে মাহে রামাদ্বান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বালিসহস্রী হোয়াটসঅ্যাপ গ্ৰুপের উদ্যোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রাম সহ আসে পাশের বিভিন্ন এলাকার হতদরিদ্র,অসহায় ও কর্মহীন হয়ে পড়া ২৭৬টি পরিবারের মাঝে নগদ পাঁচ লক্ষ ৫৩ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত ১৭মে রবিবার এই হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান সাদিকুর রহমান সাদিক,যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান মনা,যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ সমছু তালুকদার,স্থানীয় কমিউনিটি নেতা আয়ুব মিয়া,রুহুল আমিন,জাহাঙ্গীর মিয়া,রোমান আহমদ,তাদরুল ইসলাম,ইয়াছিন মিয়া,মোহাম্মদ শাহজান,লিয়াকত মিয়া, হাছিনুর রহমান সানি প্রমুখ।

প্রবাসী বালিসহস্রী হোয়াটসঅ্যাপ গ্ৰুপের উদ্যোগে নগদ অর্থ বিতরণ অনুষ্টানে উপস্থিত বক্তারা কোভিড-১৯ এর মতো বৈশ্বিক মহামারির এই দুর্যোগে মানবতার কল্যাণে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানবতার ফেরিওয়ালা হয়ে এই বৈশ্বিক সংকট মোকাবেলায় যেভাবে বালিসহস্রী প্রবাসীরা এগিয়ে এসেছে তাদের মতো অন্যান্য প্রবাসী বাংলাদেশীদের একে অপরের পাশে দাঁড়িয়ে একযোগে কাজ করার ও আহবান জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *