শ্রীপুরে দুস্থদের মাঝে বিএনপি নেতা আক্তারুল আলম মাস্টারের ইফতার বিতরণ
ইপেপার / প্রিন্ট
মোশারফ হোসাইন প্রধান :
গাজীপুরের শ্রীপুরে দুস্থ, অসহায় দুই শতাধিক পরিবারের মধ্যে ইফতার বিতরণ করেন বিএনপি নেতা আখতারুল আলম মাস্টার।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় তিনি ইফতার বিতরণ করেন।
আখতারুল আলম মাস্টার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ,তেলিহাটি ইউনিয়নের সভাপতি, উপজেলার সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।
তিনি বলেন, করোনা ভাইরাস লকডাউন এর পর হতে দুস্থ অসহায় মানুষগুলো খুব কষ্টের মধ্যে আছে ।
তিনি শুরু হতেই তাদের পাশে আছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করছে। কখনো চাল,ডাল, তেল ,খাদ্য সামগ্রী সহ উপহার দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজও অসহায়দের কে ইফতার বিতরণ করেন । তিনি বলেন দরিদ্রদের পাশে থাকার জন্য বিত্তবানদের আহ্বান জানান।
প্রত্যেক নেতৃবৃন্দকে দুস্থ অসহায়ের পাশে থেকে সেবা দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
আখতারুল আলম মাস্টার আরো বলেন,
যার যেটুকু আছে তাকে সেটুকু নি তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন। এদেশের ডাক্তার ,ব্যবসায়ী ,শিল্পপতি এবং সমাজপতি যারা আছেন তারা যদি সকলেই একসঙ্গে এগিয়ে আসে তবে আমরা করোনা কেন আরো ভয়াবহ কিছু হলেও ইনশাল্লাহ জয় করতে পারবো । আমি মনে করি সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলি তবে করোনা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। আমি সকলের সাথে আছি এবং ভবিষ্যৎ সকলের পাশে থাকবোএবং সেবার মাধ্যমে নিজেকে উৎসর্গ করতে চাই। জাতির এই দুঃসময়ে সকলের পাশে আছি এবং থাকবো।
এই সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জমির পুলিশ, ডক্টর মোজাহিদুল কবির, মো. নুরুজ্জামান জামিল ,তোফাজ্জল সরকার, মো.রফিকুল ইসলাম, নওশাদ, আনোয়ার হোসেন সরকার, সুজন ফকির ,রফিকুল হোসেন আকন্দ , ফাইজুল ইসলাম, রেজাউল ইসলাম ,শামীম নাইমুল, আরিফ মোল্লাও বিশিষ্ট সাংবাদিক আবুল খায়ের সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

