মেস ভাড়া মওকুফের জন্য প্রধানমন্ত্রীর কাছে ছাত্রলীগ নেতা সবুজের আবেদন
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
দেশে চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা দেশের অর্থনীতি। তাই চলমান এই অবস্থায় মেসে থেকে পড়াশোনা করা শিক্ষার্থীরা তাদের মেস ভাড়া দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতি চিন্তা করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেস ভাড়া মওকুফের জন্য আবেদন জানিয়েছেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমদুল হাসান সবুজ। আজ রাতে তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন স্ট্যাটাস দেন তিনি। জনতার নিঃশ্বাসের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররের,মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শিক্ষার্থীদের আকুল আবেদন —
বিষয়ঃ- শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফ প্রসঙ্গে।
এশিয়ার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, মানবতার মা,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের মমতাময়ী কন্যার কাছে দেশের শিক্ষার্থীদের আকুল আবেদন, আপনি আমাদের মেসভাড়া মওকুফ করার ঘোষণা দিয়ে আমাদেরকে হতাশার হাত থেকে রক্ষা করুন।
কোভিড -১৯ এর কারণে গত মার্চ ‘২০ থেকে আপনার নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীরা যার যার বাড়িতে অবস্থান করছি।
প্রিয় মা,আপনি জানেন আমরা অনেকেই টিউশনি বা পার্ট টাইম জব করে মেসে থেকে পড়াশোনা করি।বাড়িতে থাকার কারণে এখন সবকিছু বন্ধ আবার আমাদের অনেক অভিভাবকদের পক্ষে করোনার এই দুর্দিনে মেসভাড়া পরিশোধ করাও সম্ভব হচ্ছেনা।করোনার এ দুর্যোগে মেস মালিকরা বারবার ভাড়ার জন্য তাগাদা দিচ্ছে। একদিকে করোনার আতংক অন্যদিকে মেসভাড়ার যাতনায় আমরা পিষ্ট।
মাননীয় নেত্রী,আমি ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক।
তাই আমার কলেজের শিক্ষার্থীরা আমার কাছে তাদের কষ্টের কথা শেয়ার করে।
যা আমার জন্য অত্যন্ত বেদনার।মা এটা শুধু ময়মনসিংহের সমস্যা নয়, সারাদেশের শিক্ষার্থীদের সমস্যা।
মাননীয় প্রধানমন্ত্রী কোভিড -১৯ সহ দেশের হাজারো সমস্যা আপনাকে সমাধান করতে হয়।এরি মাঝে আপনার ভবিষ্যৎ দেশগড়ার সন্তানদের মুখের দিকে তাকিয়ে মেসভাড়া মওকুফের বিষয়ে যথার্থ সিদ্ধান্ত দিলে আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব।
পরিশেষে,দেশ পরিচালনার আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
নিবেদক
মোঃ মাহমুদুল হাসান সবুজ
মাস্টার্স শেষ বর্ষ
ব্যবস্হাপনা বিভাগ
আনন্দ মোহন কলেজ
ময়মনসিংহ।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

