শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: দেশের মৎস্যসম্পদের প্রসার, সংরক্ষণ, সমৃদ্ধ এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের নানান কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি,পোনামাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে ত্রিশাল মার্কাজ মসজিদ সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।পরে রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
উপজেলার মৎস্য খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবু বকর ছিদ্দীকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, ত্রিশাল উন্নয়ন ফোরামের সেক্রেটারি ও ত্রিশাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক খবিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েল প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা প্রেসক্লাব ত্রিশালসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,উপজেলার মৎস্য চাষী ও খামারিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা নিরাপদ মৎস্য চাষে সচেতন,সমৃদ্ধ ও গতিশীল করার আহবান জানানোর পাশাপাশি বিভিন্ন প্রতিবন্ধকতা ও তার সমাধান নিয়েও আলোচনা করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *