শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

বিএনপি নেতা আবুল কাশেমের বক্তব্য বিকৃতির অভিযোগ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা::নাটোর জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোঃ আবুল কাশেমের বক্তব্য একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ১৯ জুন, বৃহস্পতিবার বিকৃত ও ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। ঐ বক্তব্য আংশিক প্রচার করায়, জনমনে প্রশ্নের উদ্রেক সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএনপি নেতা আবুল কাশেম। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আশংকার কথা উল্লেখ করেন। ঈদের তৃতীয় দিন (৯ জুন) নাটোরের একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নিজের ও নেতা-কর্মীদের বিভিন্ন স্মৃতি, সুখ-দুঃখের কথা তুলে ধরতে গিয়ে প্রাসঙ্গিক কিছু কথা বলেন। এসময় তিনি নাটোরে দলের অভ্যন্তরীণ নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। একটি মহল সেই বক্তব্য সুপার এডিটের মাধ্যমে আগে পিছে ফেলে দিয়ে বিকৃত ভাবে প্রচার প্রচারণায় নামেন। যা তার দৃষ্টিগোচর হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন। আবুল কাশেম মনে করেন, বিএনপিতে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের এজেন্টরা সংশ্লিষ্ট প্রতিবেদককে ভুল বুঝিয়ে অথবা প্রভাবিত করে প্রতিবেদনটি তৈরি ও প্রচারে সহযোগিতা করেছেন। তিনি দাবি করেন, তিনি রাষ্ট্রের একজন আদর্শ সুনাগরিক হিসেবে সব সময় দেশের আইন ও বিচার ব্যবস্থার উপর শতভাগ আস্থাশীল। তথাপি এডিট করা প্রচারিত ঐ বক্তব্যে কেউ যেন প্রভাবিত না হন এবং কোন ধরণের ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, সেই জন্য তিনি বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেন। আবুল কাশেম দৃঢ়ভাবে বিশ্বাস করেন দেশের আইন ও বিচার ব্যবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরো বেশি স্বাধীন এবং নিরপেক্ষ। প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিচারকরা তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথ ও নিরপেক্ষ ভাবে পালন করতে পারছেন। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, প্রতিপক্ষের অন্যায় প্রচার প্রচারণায় এখন কেউ আর প্রভাবিত হবে না। বিবৃতিতে বিএনপির এই নেতা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে নাটোর জেলা, দেশবাসী এবং দলীয় সহকর্মীদের, নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানান। তিনি হীনমন্যতায় না ভোগে দল ও দেশ গঠনে মনোনিবেশ করার অনুরোধ করেন। তিনি দাবি করেন এরইমধ্যে নাটোর জেলার চাঁদাবাজ ও সন্ত্রাসের গডফাদারকে নাটোরবাসী চিহ্নিত করেছেন। তিনি বলেন, তাদের কর্মকাণ্ডে ইতিমধ্যে পুরো নাটোরে বিএনপি ইমেজ সংকটে পড়েছে। আওয়ামী ঘরানার ও সাবেক অবৈধ এমপির বিশ্বস্থ লোকজন নিয়ে বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে নাটোরের স্বঘোষিত “বাবা নেতা” দলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোঃ আবুল কাশেম বিবৃতিতে জানান, প্রতিনিয়ত জাতীয়তাবাদের ত্যাগী নেতা -কর্মীদের হামলা- হুমকি, চরিত্র হনন এবং আওয়ামী আমলের বিভিন্ন মিথ্যা মামলা পুনর্জীবিত করে দলীয় নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে। এতে দলীয় নেতা কর্মীরা বড়ই অসহায় জীবন যাপন করছেন বলে তার দাবি। তিনি আত্মঘাতী খেলা বন্দ করে দল ও দেশকে ভালোবাসতে এবং অকারণে দলীয় নেতা কর্মীকে হয়রানি, হুমকি, হামলা সহ চরিত্র হননের চেষ্টা না করে, ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে দেশকে বড় করে দেখার আহ্বান জানান। বিবৃতিতে তিনি আরো বলেন, দ্বিধান্বিত না হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্নীতিমুক্ত সুখি, সমৃদ্ধ সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করার উদাত্ত আহ্বান জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *