শিরোনাম
ত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরাগাজীপুরে রনির শোডাউনে জনতার ঢল,স্লোগানে মুখরিত রাজপথএশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলআসে ১২ ই ফেব্রুয়ারি ভোট যায়—উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ–৭ ত্রিশালের মানুষসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আতাউল্লাহ আমিনের প্রতিবাদ, সুবিচারের মোড়ে হামলার নিন্দা
.
Main Menu

বিশ্ব বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড বিতরণ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বাবা শব্দটি প্রত্যেক মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অতি আদরের, মায়া-মমতা ও ভালোবাসার এক বিশাল উচ্চারণ। গল্প, কবিতা কিংবা ধর্মীয় পুস্তিকায় বাবাকে নানাভাবে তুলে ধরা হয়েছে, করা হয়েছে বিশেষ ভাবে সম্মানিত। বাবা’কে স্থান দেয়া হয়েছে সন্তানের পথ প্রদর্শনকারী হিসেবে। প্রতিটি সন্তানের উচিত পিতা -মাতার খেদমত করা। পিতা-মাতার সেবায় নিজেকে নিবেদিত করতে পারলে দেশ থেকে দূর হবে হানাহানি, অন্যায়-অনাচার, দূর্নীতি সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড। ১৬ জুন, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য, শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনিসুজ্জামান এসব কথা বলেন।বাংলার বীর ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ কামাল উদ্দিন আহম্মদ, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ, মনোহরদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, সহযোগী অধ্যাপক মাসুদ আল শামসুদ্দোহা, বিএলডিপি’র প্রেসিডিয়াম সদস্য এস. এম আমানউল্লাহ, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ রাজিউন সালমা লাবনী।অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে সব বাবা মায়ের প্রতি সমাজের সর্বস্তরের মানুষকে স্ব-স্ব অবস্থান থেকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোথাও কোন বাবা-মায়ের সেবায় অযত্ন অবহেলা না হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত বাবার হাতে পদক তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ডঃ আনিসুজ্জামান। এ বছর গাজীপুরের কালীগঞ্জের ফুলদী নিবাসী, ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার খান বাহাদুর মেজবাহ উদ্দিন আহমেদ খানের (আব্দু মিয়া) জেষ্ঠ পুত্র জমিদার ডাঃ মুক্তাজুল হোসেন খান রাজা মিয়া মরণোত্তর “আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড” প্রাপ্ত হন। তাঁর পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতি শাহবাজ খান মাশফি। এ বছর আরো কয়েকজন বাবাকে “আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড” প্রদানের মধ্য দিয়ে বাবাদের বিশেষ সম্মানিত করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *