শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

ভবানীপুরে সাবেক ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদাবাজির সময় দেশীয় অস্ত্রসহ আটক এনামুল শিকদার ও সুমন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজীর অভিযোগে আটক হয়েছেন এনামুল শিকদার ও সুমন নামে দুইজন। আটক এনামুল শিকদার নিজেকে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার(১৭ জুন) সকালে ভবানীপুর এলাকার ফকিরা গ্রুপের সিএ নীটওয়্যারের সামনে থেকে এনামুল শিকদার ও সুমন নামে তার এক সহযোগী সহ আটক করেন জয়দেবপুর থানা পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) সঞ্জয় সাহা।আটকের বিষয়ে নিশ্চিত করে তিনি বলেন,দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজী হচ্ছে এমন তথ্য পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এনামুল ও সুমন নামে দুই জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছি। আইনগত প্রক্রিয়া চলছে। ফকিরা গ্রুপের সিএ নিটওয়্যারের ঝুট ব্যবসায়ী মাহমুদুল হাসান জানান, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লার নাম ব্যবহার করে দেশীয় লাঠিসোঁটা ও রামদা নিয়ে কারখানার সামনে আসেন তারা। তখন আমরা পুলিশে খবর দিলে পুলিশ দুই জনকে আটক করে নিয়ে যায়। এর আগেও সরকারি রাস্তা নির্মাণের ইট চুরি করে নিয়ে যাওয়ার সময় ইট সহ এনামুল শিকদারকে আটক করেছিলেন জয়দেবপুর থানা পুলিশ।  পরে জয়দেবপুর থানায় তার নামে মামলাও হয়। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তার বড় ভাই ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদ শিকদার ও এনামুল শিকদার মিলে পিটিয়েছেন ছাত্রদল নেতাকেও। সেই ঝুট ব্যবসা এখন করছেন আওয়ামীলীগ নেতা আমজাদের সাথে শেয়ারে। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর তারা দুই ভাই মিলে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দরিদ্র পার্বতী রাণীর ৬ টি দোকান ঘর দখল করে নেন দেশীয় অস্ত্র নিয়ে। থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও সে বিচার পাচ্ছে না পার্বতী রাণী। এছাড়াও এনামুল শিকদার ও এমদাদ শিকদার মিলে ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের পার্টি অফিস দখল করে সেখানে টিকিট কাউন্টার খুলেছেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা বলছেন তাদের এসব দখলবাজী ও উগ্র আচরণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। যার প্রভাব পড়তে পারে ভোটের মাঠেও।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *