শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

জুলাই অভ্যুত্থানে আহত-শহিদ স্মরণে তেলিহাটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ইফতার মাহফিল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:: জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ মাঠে কোরআন খতম, ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বৃহস্পিবার (২৭ মার্চ) বিকেলের দিকে শ্রীপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উপজেলার তেলিহাটি ইউনিয়নের হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা আহবায়ক প্রার্থী আবু রায়হান মিসবাহ-র সভাপতিত্বে ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারাবী আদনান সাকিব ও আসাদুল ইসলাম ইমন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক এডভোকেট আলী নাছের খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাট্যকার মমিনুল ইসলাম, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতা তুলন, গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমন সহ উপজেলা শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, শহীদ ও আহত পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ ও স্থানীয় এলাকাবাসী । এসময় বক্তারা আগামীর বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ যাতে জন্ম না হয় সে বিষয়ে কঠিন হুশিয়ারী দেন। কথা বলার স্বাধীনতা এনে দিতে যারা জীবন দিয়েছেন এবং যারা হতাহত হয়েছেন সকলকেই বীরোচিত মর্যাদায় আসীন করার অনুরোধ জানানো হয়। এছাড়াও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে আসার আহবানও জানান তারা। আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে মহান শহীদ, আহত যোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাসুম।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *