ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালেন রেজা মোঃ আবুল কাশেম
ইপেপার / প্রিন্ট
জাহাঙ্গীর আলম,কাশিমপুর থেকে:: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে গাজীপুরসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কাশিমপুর থানা বিএনপির সদস্য রেজা মোঃ আবুল কাশেম। তিনি এক শুভেচ্ছা বার্তায় গাজীপুর ও বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি গাজীপুরের মাটি ও মানুষের আস্থার প্রতীক, নতুন প্রজন্মের আইকন গাজীপুর মহানগর বিএনপির সুযোগ্য সভাপতি জননেতা মোঃ শওকত হোসেন সরকারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন ঈদুল ফিতর আত্মশুদ্ধি, সম্প্রীতি ও পারস্পরিক সুখ-সম্ভাগের উৎসব। এটি এমন একটি সময়, যখন মানুষ পরস্পরের সঙ্গে মিলিত হয়ে অতীতের ভুলত্রুটি ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করে।ইসলাম শান্তি, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধের ধর্ম—এ কথা উল্লেখ করে বার্তায় হিংসা-বিদ্বেষ পরিহার করে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনের আহ্বান জানানো হয়। ঈদের এই পবিত্র অভিব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে সুখ-শান্তি বয়ে আনুক—এটাই সকলের কামনা। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। পরিশেষে সকলের জীবনে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া এবং আল্লাহর রহমত কামনা করেন বিএনপির এই নেতা।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

