শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

ডিজির কক্ষে তালা: তৃতীয় দিনেও বিনাতে বিক্ষোভ ও মানববন্ধন 

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. মো. আবুল কালাম আজাদের অপসারণ চেয়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসি। এ সময় তারা তৃতীয়দিনের মত বিক্ষোভ মিছিল করে মহাপরিচালকের অপসারণ দাবি করে করে স্লোগান দেয়। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনা ভবনে এই বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটে। এর আগে গত রবিবার সকাল থেকে বিগত ৪ আগষ্ট ছাত্র-জনতার বিপক্ষে লাঠি মিছিলে নেতৃত্ব দেওয়া, পরিবর্তিত প্রেক্ষাপটেও ২৭ ছাত্রলীগ নেতার পদোন্নতি চূড়ান্ত করা, বঞ্চিতদের জৈষ্ঠ্যতা প্রদানে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি, পালিয়ে অফিস করাসহ নানা বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে বিনার মহাপরিচালকের অপসারণ দাবি করে আন্দোলন শুরু করে বিক্ষুব্ধরা। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার আন্দোলনকারীরা একই ধরনের কর্মসূচি পালন করে মহাপরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। একই ভাবে আজ মঙ্গলবারও (১৮ মার্চ) বিনা ভবনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আন্দোলনকারীরা। এতে বক্তব্য রাখেন বিনার প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড.রেজা মোহাম্মদ ইমন, কৃষিবিদ মো.আব্দুর রশিদ, কৃষিবিদ মোহাম্মদ ফরহাদ হোসেন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ডিজির অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ফ্যাসিস্ট এই দোসরের সঙ্গে কোন ভাবেই একসঙ্গে কাজ করা সম্ভব না। অবিলম্বে আমরা এই ডিজির অপসারণ দাবি করছি।বিনার উপপরিচালক মো. মাজহারুল ইসলাম বলেন, ডিজি স্যারের কক্ষে তালা দিয়েছে আন্দোলকারীরা। তবে কেন বা কী কারণে কারা তালা দিয়েছে তা আমার জানা নেই। তবে এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. মো. আবুল কালাম আজাদ বলেন, যারা ২০০৯ সালের পরে পদোন্নতি পায়নি তাদের পদোন্নতির জন্য মন্ত্রণালয়ে কাজ করছি। মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। আশা রাখছি বঞ্চিতরা অচিরেই সুখবর পাবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *