শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ’ সংগঠনের ইফতার মাহফিল। মঙ্গলবার শ্রীপুর উপজেলা পরিষদের হলরুম ‘ক্ষণিকা’তে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ। গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আয়োজক কমিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এম ফারুক স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন সাংবাদিক তানভীর ইউ আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান রিপন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, পরিবেশ আন্দোলনের নেতা সাঈদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শিক্ষক সংগঠন, শ্রীপুর বাজার পরিচালনা কমিটি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, পরিবেশ আন্দোলন কমিটি, হাসপাতাল মালিক সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ভূমি অফিস, শ্রীপুর মডেল থানা, মাওনা হাইওয়ে থানা, পল্লী বিদ্যুৎ সমিতি-২, নির্মাণ শিল্প আর্কিটেক্ট এবং শ্রীপুর উদ্যোগতা পরিবার। ইফতার পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন হেফাজত নেতা মাওলানা আব্দুর রহমান সাইফী। মোনাজাত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সজল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *