বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার কমিটি গঠন:জ্ঞান শংকর সভাপতি সুবাস সাধারণ সম্পাদক
ইপেপার / প্রিন্ট
এম রাসেল আহমদ, কুলাউড়া প্রতিনিধি::গত ১২ এপ্রিল ২০২৪ইং শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় মৌলভীবাজারের- কুলাউড়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে চা শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয় শ্রমিকজোট (বাজাফে-৩৮) কেন্দ্রীয় সহ সম্পাদক জ্ঞান শংকর গৌড় এর সভাপতিত্বে ও শ্রমিকনেতা ও বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুস শহীদ আব্দুল্লাহ পরিচালনায় এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা সভাপতি আ.স.ম সালেহ সুহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বাংলাদেশ জাসদের সহ সভাপতি, কুলাউড়া-মৌলভীবাজার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রুপম, মৌলভীবাজার সদর উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি শ্রমিক নেতা হারভি হেডেন পেনট্রিস অপু, কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সাধারন সম্পাদক আব্দুল গফফার কায়ছুল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চা শ্রমিক নেতা শ্রী রাজকুমার কালোয়ার (রাজু)। আরও বক্তব্য রাখেন কাদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও বাংলাদেশ জাসদের মৌলভীবাজার জেলা স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আজাদ মিয়া, বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, কুলাউড়া উপজেলা যুবজোটের সভাপতি আব্দুস সোবহান টিপু, বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক এম রাসেল আহমদ, চা শ্রমিকদের পক্ষে কালিটি চা বাগানের শ্রী সুবাস নাইডু, লোহাইউনি চা বাগানের চন্দন গৌড়, দিলদারপুর চা বাগানের দিনেশ নায়েক, রাঙ্গিছড়া চা বাগানের সম্রাট রায়, ক্লিবডন চা বাগানের অজয় গোয়ালা, গাজীপুর চা বাগানের চা কন্যা শর্মিলা কুমার প্রমুখ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জালাল দেওয়ান, বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার সহ সভাপতি মওদুদ আহমদ মধু, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলার সহ সভাপতি সোহাগ মিয়া, জয়চন্ডী ইউনিয়ন বাংলাদেশ জাসদের সভাপতি আব্দুস সালাম, কাদিপুর ইউনিয়নের সভাপতি শাহ আলী, বাংলাদেশ জাসদ কর্মধা ইউনিয়নের নেতা ছমির মিয়া, ছালিক মিয়া, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কুলাউড়া উপজেলা শাখার সভাপতি নুরুল হক খাঁন হৃদয়, সহ সভাপতি সাইফুল আলম শিপলু, সদস্য মুহিবুর রহমান, মারুফ আহমদ, দিলদারপুর বাগানের শ্রমিক পঞ্চায়েতের সভাপতি বাদল দেব, লংলা চা বাগানের মিঠুন কালোয়ার সহ বিভিন্ন বাগান পঞ্চায়েত ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিক ও অটো রিক্সা শ্রমিক প্রতিনিধিবৃন্দ। সভার দ্বিতীয় অধিবেশনে জ্ঞান শংকর গৌড়কে সভাপতি, রমেশ কুমার চন্দন কুর্মীকে সহ সভাপতি, সুবাস নাইডুকে সাধারন সম্পাদক, মিঠুন কালোয়ার যুগ্ম সম্পাদক, অমিত কৈরীকে সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ দাস কোষাধ্যক্ষ, রাজু গৌড় প্রচার সম্পাদক, সজল পাশি দপ্তর সম্পাদক, সুমন গোয়ালা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক শর্মিলা কুমার, সদস্য সম্রাট রায়, অজয় লাল গোয়ালা, লগন নাইডু, সত্য নারায়ন নাইডু, চন্দ্র পাশা, ভুবন তাষা, রিদয় পাট্টা নায়েক, শ্যামল কৈবর্ত, সঞ্জয় তংলা, সুবাস তংলা, প্রকাশ কুমার, সত্য নাইডু, মিটুন রায়, রাতুল নাইডু কে সদস্য করে এবং শ্রী রাজ কুমার কালোয়ার রাজু ও বাদল দেবকে উপদেষ্ঠা মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

