পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপজেলা চত্বরে বিভিন্ন স্টলে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এঁর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ত্রিশালের এমপি এবিএম আনিছুজ্জামান,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম শামছুদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নববর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণ ।
এবারের প্রতিবাদ্য বিষয় “নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”।
এছাড়াও পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনেও আলাদা শোভাযাত্রা বের হয়। এসময় সকলের বাঙ্গালী সাজ ও রঙের বাহার দেখে মনোমুগ্ধকর এক পরিস্থিতি সৃষ্টি হয়।
দিনটিকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। বিভিন্ন স্থানে বৈশাখী মেলায় যেখানে থাকছে পুতুল নাচ, নাগর দোলাসহ নানা আয়োজন। পাশাপাশি মেলায় পাওয়া যাবে হরেক রকমের প্রয়োজনীয় জিনিসপত্র। দিনটি বাংলা ভাষাভাষী সকল জনগোষ্ঠীর জন্য এক মহা উৎসব। প্রতি বছরই ঘটা করে বিশ্বের বাঙালি সম্প্রদায় দিনটিকে নানাভাবে উদযাপন করে থাকে। এ দিনে ব্যবসায়ীরা তাদের হিসাবের নতুন খাতা খুলেন আর সারাদিনই চলতে থাকে হালখাতার আমেজ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মঙ্গলর্যালী বের হয়। গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মঙ্গলর্যালীর পাশাপাশি পান্তা-ইলিশেরও আয়োজন করেছে।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

