বন্ধ হচ্ছে ঢাবির হলগুলো
ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক |
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ করা হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত আসতে পারে।
বুধবার (১৮ মার্চ) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির প্রধান ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল বাছির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আগামীকাল দুপুর ১২টায় সিন্ডিকেটের জরুরী সভা। সন্ধ্যা ৭টায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা। এরপরই হল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত আসবে। তবে, সব হলের প্রভোস্টকে আজ থেকেই হল বন্ধের বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে। কাল থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোতে সীমিত পরিসরে কাজ চলবে।’
« প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায়… (Previous News)
(Next News) ইতালিতে একদিনে রেকর্ড ৪৭৫ জনের মৃত্যু »
Related News
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
হাফিজুর রহমান, গাজীপুর:: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশRead More
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে
জনতার নিঃশ্বাস:: জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতRead More

