১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
ইপেপার / প্রিন্ট

করোনাভাইরাস রোধে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘সচিবালয়ে দুপুর ১টার পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এদিকে মন্ত্রণালয়ের সচিব বলেছেন, এ বিষয়ে ঘোষণা আসার পর আজই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। বাংলাদেশেও এরই মধ্যে আটজন আক্রান্ত হয়েছেন। তবে তাদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
Related News
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
হাফিজুর রহমান, গাজীপুর:: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশRead More
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে
জনতার নিঃশ্বাস:: জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতRead More

