মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ ইং || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ হিজরী

১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত হয়েছে-

সচিবালয় প্রতিবেদক |

করোনাভাইরাস রোধে মঙ্গলবার  (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘সচিবালয়ে দুপুর ১টার পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এদিকে মন্ত্রণালয়ের সচিব বলেছেন, এ বিষয়ে ঘোষণা আসার পর আজই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। বাংলাদেশেও এরই মধ্যে আটজন আক্রান্ত হয়েছেন। তবে তাদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।