শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

বিভিন্ন জায়গা থেকে জব্দকৃত ১০ প্রজাতির ২৬ টি বণ্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

মো.তরিকুল ইসলাম,বাগেরহাট থেকে::

র‍্যাবের অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে জব্দকৃত ১০ প্রজাতির ২৬ টি বণ্যপ্রাণী মোংলার সুন্দরবনের করমলজে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এসব বণ্যপ্রাণী অবমুক্ত করে র‍্যাব, কোস্ট গার্ড ও বনবিভাগ। র‍্যাব-০৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, গত ১৮ জানুয়ারী যশোরের মনিরামপুর, সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও ১৫ জানুয়ারী খুলনার পাইকগাছার কপিলমনি থেকে ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী জব্দ করে র্যাব-০৬। জব্দকৃত এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১টি মেছো বিড়াল, ১টি সজারু, ২টি বানর, ১টি গন্দগোকুল, ১টি অজগর, ২টি গোখরা সাপ, ২টি ধুসর বক, ৬টি ডাহুক পাখি, ১টি পানকৌড়ি ও ৯টি সুন্ধি কচ্ছপ।
এ প্রাণীগুলোর করমজলে অবমুক্তের সময় উপস্থিত ছিলেন, র‍্যাব-০৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, স্টাফ কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান নির্মল কুমার পাল ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাওলাদার আজাদ কবির।
র‍্যাব-০৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, অবৈধ ভাবে একটি চক্র সুন্দরবনের এসব বন্যপ্রাণী সংরক্ষণ করেছিল। যেটি এই সুন্দরবনের জন্য ক্ষতিকর। এই কারণে গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। যারা এসব প্রাণী সংরক্ষণ করে রেখেছিলেন তাদের জেল-জরিমানাও করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ নভেম্বর বাগেরহাটের চন্দ্র মহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী জব্দ করে সুন্দরবনের এই করমজলে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।



(Next News) »



Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *