৩ ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন
ইপেপার / প্রিন্ট
আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। তিন ধাপে চলবে এ আবেদন প্রক্রিয়া।
এবার আর এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। আগামী ৮ জুন প্রথম দফায় ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১ জুলাই থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
শিক্ষামন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েব সাইটে বৃহস্পতিবার রাতে এ বিষয়ে গৃহীত নীতিমালা প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, আগামী ১০ মে থেকে প্রথম পর্যায়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে। ২৭ থেকে ৩১ মে পর্যন্ত আবেদন যাচাই বাছাই চলবে। এসএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন করা শিক্ষার্থীরাও এ সময়ের মধ্যে আবেদন করবেন। ৩ জুন পর্যন্ত পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন শিক্ষার্থীরা।
এসএসসির ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১ ও ২ জুন ভর্তির আবেদন করতে পারবেন। ৮ জুন রাত আটটায় প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তির ফল প্রকাশ করা হবে। ৯ থেকে ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা সিলেকশন নিশ্চয়ন করতে পারবেন।
আগামী ১৭ জুন থেকে পরদিন ১৮ জুন রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ২০ জুন দ্বিতীয় পর্যায়ের আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও ২০ জুন প্রকাশ করা হবে। ২১ থেকে ২২ জুন বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে।
আগামী ২৫জুন রাত ৮টা পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ২৫ জুন রাত ৮টায় তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ২৬ ও ২৭ জুন তৃতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে।
আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আগামী ১ জুলাই একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
Related News
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
হাফিজুর রহমান, গাজীপুর:: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশRead More
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে
জনতার নিঃশ্বাস:: জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতRead More


