শিরোনাম
.পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
.
Main Menu

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ থেকে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

আব্বাস খাঁন, চট্টগ্রাম থেকে::

চট্টগ্রাম থেকে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া না হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের বাকলিয়া কালামিয়া বাজার কেবি কনভেনশন হল মাঠে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, চট্টগ্রামের আজকের সমাবেশ রায় দিয়েছে খালেদা জিয়ার মুক্তির, বিদেশে উন্নত চিকিৎসার। বর্তমান সরকারের আর সময় নেই উল্লেখ করে তিনি জানান, ঐক্যবদ্ধভাবে বাধা দিতে পারলে সরকারের ভিত্তি থাকবে না।

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে খন্দকার মোশাররফ হোসেন জানান, ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচন দিন, বিএনপি আছে কি নেই, তখন বুঝবেন।
খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো বাধা নেই উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন জানান, বাধা শুধু সরকারের, আইনেও বাধা নেই।

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হবে না বলে জানান খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া কোনো দোষ করেননি। শর্তহীনভাবে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। বানোয়াট মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম সহ চট্টগ্রাম নগর, জেলার নেতারা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *