কৃষকের ৩০ শতক জমির ধান বিড়ির আগুনে পুড়ে ছাই
ইপেপার / প্রিন্ট
মোকাম্মেল হোসেন মুস্তাক, শেরপুর থেকে::
শেরপুরে ধানক্ষেতে আগুন লেগে কৃষকের ৩০ শতক জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সুলতান মিয়া। তিনি শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের কেজারপাড় গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী আহাজুদ্দিন বলেন, আমি ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় খেয়াল করি ধোঁয়া উড়ছে। তখন বুজতে পারি ক্ষেতে আগুন লেগেছে। পরে আমি আমার হাতে থাকা বাঙ (আঁটি আনার বস্তু) দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি ও চিৎকার করতে থাকি। এ সময় আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জমির মালিক সুলতান মিয়া বলেন, আমার প্রায় ৩০ শতক জমির পাকা ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমি জানি না। আগুন লাগার ঘণ্টা খানেক আগেও ক্ষেত দেখে গেছি। সব ঠিকঠাক ছিল। কামলা (ধান কাটার লোক) ঠিক করে রেখেছিলাম। ইচ্ছা ছিল আগামী দুএকদিনের মধ্যে ধান কেটে নিব। ধান কাটা আর হলো না। টাকা খরচ করে আবাদ করেছিলাম। অনেক বড় ক্ষতি হয়ে গেল।
এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) মোস্তাফিজুর সোহাগ বলেন, আমি সুলতান মিয়ার সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, বিড়ির আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে আমি সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। কৃষক সুলতান মিয়াকে জেলা কৃষি অফিস থেকে প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া হবে।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

