বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাথে এফবিজেও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস::
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাথে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা ২৭ নভেম্বর শনিবার সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এফবিজেও’র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম।
এ সময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, এফবিজেও’র মহাসচিব মোঃ শামছুল আলম, অর্থসচিব আব্দুল বাতেন সরকার, সাংবাদিক কল্যাণ বিষয়ক সচিব মাজহারুল ইসলাম খোকন, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ শাফিউর রহমান কাজী, সাপ্তাহিক ঝুমুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদ আলম, কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের সদস্য সচিব তৌহিদুল ইসলাম কনক প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন নব-নির্বাচিত কমিটির ভাল কিছু করে দেখাতে হবে যা ভবিষ্যতে সংগঠনের ইতিহাস হয়ে থাকবে। তিনি আরো বলেন স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে সাংবাদিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সভার সভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া বলেন আগামী দিনে এফবিজেও’র মাধ্যমে তৃণমূল ও সুবিধা বঞ্চিত সাংবাদিকদের জন্য কল্যাণকর কার্যক্রম পরিচালনা করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।
Related News
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

