বাগেরহাটে শিল্পোদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ
ইপেপার / প্রিন্ট
মো.তরিকুল ইসলাম বাগেরহাট থেকে::
বাগেরহাটে শিল্পোদ্যোক্তা তৈরি ও উন্নয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কনসিসটেন্ট সার্টিফিকেশন সার্ভিস লিঃ (সিসিএসবিডি) নামের একটি প্রশিক্ষন প্রতিষ্ঠানের বাগেরহাট সদর উপজেলার কালদিয়া এলাকায় মাহমুদা খানম এ্যাগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠানে এই প্রশিক্ষন হয়।
উদ্যোক্তা তৈরির জন্য প্রয়োজনীয় কলাকৌশল বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইনস্টিটিউটের সাবেক প্রশিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন, সিসিএসবিডি‘র ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ।
প্রশিক্ষন প্রদান শেষে প্রশিক্ষনার্থীদের সনদ পত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, রুপান্তরের পরিচালক শাহদাত হোসেন বাচ্চু, সাংবাদিক ইয়ামিন আলী, আকমল উদ্দিন সাকি, নাট্যকার আকরাম হোসেন, মাহমুদা খানম এ্যাগ্রো ফার্মের মালিক মোঃ ইসহাক তালুকদার, নাহার এ্যাগ্রোর ডা. মোঃ বিপ্লব হোসাইনসহ প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
Related News
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

