পাকুন্দিয়া সুখিয়া ইউনিয়ন জাতীয় পার্টি কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
মো. ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ থেকে::
কিশোরগঞ্জে পাকুন্দিয়া ১০ নং সুখিয়া ইউনিয়ন শাখার জাতীয় পার্টির উদ্যোগে দলকে সুসংগঠিত করণের লক্ষ্যে কর্মী সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে চরপলাশ উচ্চ বিদ্যালয়ের হল রোমে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ।
ইউনিয়ন শাখার জাতীয় পার্টির সভাপতি নাজিমুল হক শিমুল মাষ্টার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতিয় পার্টি ,আহবায়ক এড, আশরাফ উদ্দিন রেনু , বিশেষ অতিথি, জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য এম এ সাঈদ আজাদ খুরম ভূইয়া, উপজেলা শাখার জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাবেক উপজেলা জাতীয় পার্টি যুগ্ন সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, আবুল কালাম আজাদ,জাঙ্গালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, চন্ডিপাশা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি এড,কামরুল ইসলাম , উপজেলা জাতিয় পার্টি নেতা মিনহাজ উদ্দিন সুখিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সম্মেলন পরিচালনা করেন জাতীয় পার্টি নেতা কানন আহমেদ প্রমূক।
সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের জনস্রোতের ঢল নামে। সরেজমিনে জানা গেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে শিমুল মাষ্টারকে দলের পূর্ণ সমর্থন ব্যক্ত করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের এককাট্টা করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে তার পক্ষে কাজ করার জন্য এ মতবিনিময় ও কর্মী সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

