কাশিমপুর থানায় দুই মাদক কারবারি আটক
ইপেপার / প্রিন্ট
মো. জাহাঙ্গীর আলম,কাশিমপুর::
গাজীপুরের কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডে ৬০ পিস বিয়ারের ক্যান সহ দুই মাদক কারবারি কে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। আটক দুই ব্যক্তি হলো হাসান আলী ওরফে বাবু (১৯) পিতাঃ আলা মিয়া সাং শৈলডুবি, কাশিমপুর, গাজীপুর, অন্যজন মোঃ ফরহাদ হোসেন (২৪) পিতাঃ মোঃ জালু মিয়া সাং শেলডুবি কাশিমপুর গাজীপুর। মামলা সুত্রে জানা যায়,অদ্য ১১/০৭/২০২১ ইং তারিখে রাত আনুমানিক ২ টার সময় গোপন সুত্রের ভিত্তিতে কাশিমপুর থানার অফিসার মাহাবুবে খোদার নির্দেশনায় উপ পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায় সঙ্গীয় ফোর্স সহ কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডে আটক ব্যক্তির বাসায় অভিযান পরিচালনা করে ৬০ পিছ বিয়ার ক্যান সহ ২ ব্যক্তিকে আটক করে এবং মাদক মামলা আইনে তাদের নামে মামলা রুজু করেন মামলা নং ০৭, আজ বিজ্ঞ আদালতে প্রেরন করবে বলে জানান কাশিমপুর থানা পুলিশ। অবৈধ মাদকের আনুমানিক মুুল্য ২৪ হাজার টাকা। ওসি মাহাবুবে খোদা আরও বলেন মাদকের অভিযান অভ্যাহৃত থাকবে।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

