কাশিমপুরে জনসাধারণের মাঝে ছাত্রলীগের মাস্ক বিতরণ
ইপেপার / প্রিন্ট
মো.জাহাঙ্গীর আলম, কাশিমপুর ::
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানা ছাত্রলীগের উদ্যাগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় কাশিমপুর থানা ছাত্রলীগের ৫ নম্বর ওর্য়াড সাধারণ সম্পাদক দুলাল ভূইয়া এবং কাশিমপুর থানা ছাত্রলীগ নেতা শাওন মোল্লার নেতৃত্বে বিনা মূল্যে এসব মাস্ক বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে আমাদের সকলের সচেতনতা খুবই জরুরী। এজন্য আমাদের সরকারি নির্দেশনা মানতে হবে।
এপ্রসঙ্গে ছাত্রলীগ নেতা দুলাল ভূঁইয়া বলেন,বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া বন্ধ করতে হবে। সরকারি নির্দেশনা মানলে করোনা ভাইরাস অনেকাংশে প্রতিরোধ সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শিহাবুর রহমান,৬নম্বর ওর্য়াড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শোভন খন্দকার,ছাত্রলীগ নেতা রিপন চৌধুরী,যুবলীগ নেতা নাজমুল সরকার সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

