কাশিমপুরে মাদকসহ আটক তিন যুবক
ইপেপার / প্রিন্ট
জাহাঙ্গীর আলম,কাশিমপুর (গাজীপুর)::
গাজীপুর সিটিকর্পোরেশন এর কাশিমপুরের জিরানী বাজার এলাকায় পুলিশ চেকপোস্টে মাদক ও টাকাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে জিরানী বাজার পুলিশ চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায় মহামারি করোনাভাইরাস এর প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে কাশিমপুর থানাধীন জিরানী বাজার পুলিশ চেকপোস্ট দিয়ে নাম্বার বিহীন একটি মোটরসাইকেলে তিনজন আরোহী আসে তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের দেহ তল্লাশি করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৬ হাজার চারশত টাকা উদ্ধার করা হয়। পুলিশ চেকপোস্টে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।
জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালত পাঠানো।
Related News
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হামRead More

